সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ফাইল ছবি।

চাকরি জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে গ্রাম পুলিশের স্মারকলিপি প্রদান

আকাশবার্তা ডেস্ক : 

গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেন গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের লক্ষ্মীপুর জেলা সভাপতি ক্যাডেট আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল আউয়াল।

গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সদস্যরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি। চাকরি জাতীয়করণ করতে হবে। আমরা ৪৬ হাজার ৮শ’ ৭০ জন গ্রাম পুলিশ সদস্য সবচেয়ে অবহেলিত। বর্তমান সরকারের আমলে শিক্ষকসহ বিভিন্ন বিভাগের লাখ লাখ চাকরীজীবির চাকরি জাতীয়করণ করা হয়েছে। আমরা অল্পসংখ্যক গ্রাম পুলিশের ন্যায্য দাবি কেন মানছে না সরকার?

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31