রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় ১৪ বছরের সাজা যুবকের

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় হাফিজুর রহমান হাফিজ নামে এক যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের আলী আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে সীতাকুন্ড ও চন্দ্রগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ০৪ আগস্ট রাতে বশিকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ ওরপে কসাই হারুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরদিন নিহতের ছেলে আল আমিন বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় একই বছর ২০ সেপ্টেম্বর ঢাকা থেকে চন্দ্রগঞ্জ থানা পুলিশ হাফিজকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

একইদিন তার তথ্য অনুযায়ী বালাইশপুরের একটি বাগান থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মজিবুর রহমান বাদি হয়ে তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

একই বছর ১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল মিয়া আদালতে হাফিজের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র মামলায় হাফিজ দোষী প্রমাণিত হয়েছেন। এতে আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১