মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কানাডার কাছে নূর চৌধুরীকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া নূর চৌধুরীকে ফেরত দিতে কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আজ রোববার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বিনোয়েত পিয়েরে লারামি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তাঁর মাধ্যমে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী কানাডার হাইকমিশনারকে বলেছেন যে একজন খুনি কানাডায় আছে, নূর চৌধুরী, তাঁকে ফেরত পাঠান। জবাবে কানাডার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেন, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুরোধ পৌঁছে দেবেন।’

নূর চৌধুরী ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত‌্যাকাণ্ডে মৃত‌্যুদণ্ডের রায় নিয়ে বিদেশে পালিয়ে আছেন আরও পাঁচজন। তাঁরা হলেন-আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, আবদুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন। বঙ্গবন্ধু হত‌্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়। এ ছাড়া পুলিশের তথ্য অনুযায়ী জানা গেছে, পলাতক আজিজ পাশা ২০০১ সালে জিম্বাবুয়েতে মারা গেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার বিদায়ী হাইকমিশনারের সাক্ষাতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়েও আলোচনা হয়। প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘তারা (কানাডা) সবার অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’ এ সময় স্বচ্ছ ভোটবাক্স চালুসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আওয়ামী লীগের বিভিন্ন উদ্যোগ ও অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইহসানুল করিম বলেন, ‘গত সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা একটা কোয়ালিশন সরকার গঠন করার কথা বলেছিলাম। বিএনপিকে বলেছিলাম যে তারা যে মন্ত্রণালয় চায়; তা দেওয়া হবে।’

বৈঠকে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কানাডার হাইকমিশনার। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। দুই দেশের সম্পর্ক আরও জোরদার হচ্ছে মন্তব্য করে হাইকমিশনার বিনোয়েত পিয়েরে লারামি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

সূত্র : প্রথম আলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০