বুধবার ৬ই মে, ২০২৬ ইং ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

প্রতিদিন সড়কে ঝরছে ১৭ প্রাণ

আকাশবার্তা ডেস্ক : 

সারাদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৭ জন প্রাণ হারাচ্ছেন। এক বার্ষিক পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সড়ক নিরাপত্তা বিষয়ক সংলাপে’ এ তথ্য জানানো হয়। যৌথভাবে এর আয়োজন করে বাংলাদেশ ইনিশিয়েটিভ এবং সেবক ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টার।

সড়ক দুর্ঘটনার বার্ষিক পরিসংখ্যান বিশ্লেষণ করে গবেষক কাজী আবুল আল আতাহিয়া বলেন, গত এক বছরে দেশে পাঁচ হাজার ৩৭১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৬ হাজার ২৮৪ জন নিহত এবং ৭ হাজার ৪৬৮ জন আহত হয়েছেন। এ ছাড়া এসব দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম হয়েছেন সাড়ে ১২ হাজার জন। মৃত্যুর হিসেবে দেশে গত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৭ জনের প্রাণহানি হয়েছে।

তিনি বলেন, আমরা করোনাভাইরাসের মতো মহামারি মোকাবিলা করতে পারি। অথচ সড়ক দুর্ঘটনা রোধে তেমনভাবে কাজ করছি না। এ বিষয়ে নজর দেওয়া দরকার। দুর্ঘটনা রোধে চালকদের নিরাপদে গাড়ি চালানোর প্রশিক্ষণ এবং তাদের সুষ্ঠু-সুন্দর জীবনের ব্যবস্থা করে দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. শামছুল হক বলেন, প্রশিক্ষিত ও দক্ষ চালক তৈরি করতে না পারলে দুর্ঘটনা আরও বাড়বে। চালককে আগে ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে। এরপর তাকে চালকের লাইসেন্স দিতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) আরও সচেতন হতে হবে।

সেবকের প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ বাবুলের সভাপতিত্ব ও পার্থ সারথি দাসের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য রাখেন- ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের পরিচালক নুরুন্নবী শিমুল, রোড সেফটি এলায়েন্সের প্রতিনিধি আবদুল ওয়াহেদ, মোটর ড্রাইভিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাশার, শাহীন হোসেন মোল্লা ও সোনিয়া শিব্রা প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১