সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
প্রতিকী ছবি।

৬০ ছাত্রীর গোসলের ভিডিও ভাইরাল, অতঃপর…

এক্সক্লুসিভ ডেস্ক : 

ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ৬০ জন ছাত্রীর গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর ওই ৬০ ছাত্রীর অনেকেই আত্মহত্যার চেষ্টা করেন।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে রোববার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।  ভোররাত আড়াইটা নাগাদ তাদের এই বিক্ষোভ চলে। পুলিশ গিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ, হোস্টেলেরই এক ছাত্রী এসব ভিডিও করে। তারপর শিমলার এক ছেলেকে সেই ভিডিও পাঠিয়ে দেওয়া হয়। সেই ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীদের ওই গোসলের ভিডিও ভাইরাল করে দেন। অভিযুক্ত মেয়েটির বিরুদ্ধে আইপিসি এবং আইটি আইনের ৩৫৪সি ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ছাত্রী এমবিএ-র প্রথম বর্ষে পড়াশোনা করছেন।

এদিকে যেসব ছাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে, তাদের অনেকেই আত্মহত্যার করার চেষ্টা করেন বলে দাবি করা হয়েছিল এক সোশ্যাল মিডিয়া পোস্টে। যদিও পুলিশের তরফে দাবি করা হয়, কোনো আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া যায়নি বা কারও মৃত্যু হয়নি।

এদিকে শনিবার রাতে ক্যাম্পাসে বিশৃঙ্খলা দেখা দিলে শতশত শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। ভোররাতে ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো বিষয়টিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এই আবহে পুলিশ মামলার তদন্ত শুরু করেছে।

অপরদিকে ঘটনার সঙ্গে যুক্ত আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক ছাত্রীকে বলতে শোনা যাচ্ছে যে, তিনি এই গোসলের ভিডিও প্রকাশ করেছেন। এর জন্য তিনি ক্ষমা চান।

পঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেন্স আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই বিষয়টা আমাদের বোন এবং কন্যাদের মর্যাদার সাথে যুক্ত। মিডিয়া সহ আমাদের সকলকে এই বিষয়ে খুব সতর্ক হওয়া উচিত। এখন একটি সমাজ হিসেবে আমাদের কাছে পরীক্ষা এটা।’

সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০