শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে দুটি রেষ্টুরেন্টের ২০ হাজার টাকা জরিমানা

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরে নিম্নমানের খাবার তৈরী, মেয়াদহীনতা, অস্বাস্থ্যকর পরিবেশ ও অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ড্রিংস সামগ্রী বিক্রয়ের দায়ে ২টি খাবার হোটেলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম সিরাজুল সালেহীন। এসময় সদর থানার পুলিশ সদস্যরাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী তৈরী ও অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ড্রিংস সামগ্রী বিক্রয়ের অপরাধে চন্দ্রগঞ্জস্থ শ্রমিক হোটেলের মালিককে ১০ হাজার টাকা এবং দুগ্ধজাতীয় খাবারে মেয়াদ উল্লেখ না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শাহীন হোটেলের মালিককে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম সিরাজুল সালেহীন বলেন, খাবার সামগ্রী তৈরীতে অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায়না। কারণ, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী খাবার খেলে মানুষের শরীরে নানা ধরনের রোগ-ব্যাধি দেখা দিতে পারে।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮