রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

টার্মিনাল ছাড়া টোল আদায়ে চাঁদাবাজির মামলা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো ধরনের টোল আদায় করলে চাঁদাবাজির মামলা হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভায় এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, বাস কিংবা ট্রাকে মালিক-শ্রমিক সমিতি নির্ধারিত কোনো টোল টার্মিনাল ছাড়া নেওয়া যাবে না। পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা না মানলে চাঁদাবাজির মামলা হবে

তিনি বলেন, অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলো বিআরটিএর নীতিমালার আওতায় আনার জন্য কাজ করা হবে। চালক শ্রমিকদের ডোপ টেস্ট সহজে ও স্বল্পতম সময়ে করার জন্য উদ্যোগ গ্রহণ করার বিষয়টি আলোচনা করা হয়েছে।

এ ছাড়া বিআরটিএর জনবল বাড়ানোর বিষয়ে সুপারিশ করা হবে বলেও জানান মন্ত্রী।

রাজধানীতে যানজটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেক রাস্তা দখল করে রেখেছে। এ ছাড়া রাজধানীতে যে পরিমাণ সড়ক দরকার তার চেয়ে কম সড়ক আছে। রাজনৈতিক কর্মসূচির কারণেও যানজট সৃষ্টি হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০