বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মেরিটশো বৃত্তি পরীক্ষায় ৭শ’ শিক্ষার্থীর অংশগ্রহণ 

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে মেধা প্রতিযোগিতা প্রদর্শনে মেরিটশো বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৭শ’ শিশু শিক্ষার্থী। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।
এসময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির প্রধান চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. জসীম উদ্দিন জানান, প্রতিবছরই পৃথকভাবে ৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরই লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার অন্তত ৪০টি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কিন্ডারগার্ডেনের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
উল্লেখ্য, আইডিয়াল মেমোরিয়াল অর্গানাইজেশন (ইমো) নামীয় একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান বিগত ৫ বছর থেকে মেরিটশো বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ৩টি গ্রেডে এই পরীক্ষায় বৃত্তি প্রদান করা হয়। ৭০-৭৯ সাধারণ গ্রেড, ৮০-৮৯ প্রথম গ্রেড ও ৯০-১০০ ট্যালেন্টপুল। আগামী ০৯ ডিসেম্বর দুপুরে উক্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১