বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লোডশেডিং নিয়ে যা বললেন পিডিবি চেয়ারম্যান

আকাশবার্তা ডেস্ক : 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেছেন, বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। আগামী ডিসেম্বর মাস থেকে দেশে লোডশেডিং থাকবে না।

শুক্রবার (২৮ অক্টোবর) আইইবি’র তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দপ্তরে পঞ্চম বার্ষিকী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ডলারের সংকট আছে, সঙ্গে আছে জ্বালানি সংকট। বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। শীতে বিদ্যুতের চাহিদা কমে আসবে। কয়লা বিদ্যৎকেন্দ্রও চালু হবে। আমরা আশা করছি আগামী ডিসেম্বর মাস থেকে এমন পরিস্থিতি থাকবে না।

তিনি বলেন, দেশে যত শিল্পকারখানা বাড়বে বিদ্যুতের চাহিদাও ততই বাড়বে। বিষয়গুলো বিবেচনায় রেখে মাস্টার প্লান নিয়ে কাজ হচ্ছে। সেক্ষেত্রে বড় সমাধান হতে পারে সোলার। চাহিদার বড় একটি অংশ সোলার দিয়ে মোকাবিলা করার চেষ্টা চলছে। দেশের মানুষকে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।

এর আগে সেপ্টেম্বরের পর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছিলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তখন পরিস্থিতির উন্নতি না হওয়ায় অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছিলেন তিনি।

কিন্তু অক্টোবর শেষের দিকে এলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নতুন করে নভেম্বর মাসে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস দেন প্রতিমন্ত্রী নসরুল। শুক্রবার (২৮ অক্টোবর) পিডিবি চেয়ারম্যান ডিসেম্বর মাসে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে বলে জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১