মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার শীর্ষে অবস্থান

স্পোর্টস ডেস্ক : 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো কোনো ম্যাচ হেরেছে ফেভারিট ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। এই জয়ে গ্রুপ ২ থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো প্রোটিয়ারা। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত।

পার্থের অপ্টাস স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সূর্যকুমার যাদবের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাইডেন মার্করামের ফিফটি এবং ডেভিড মিলারের দুর্দান্ত ইনিংসে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে প্রোটিয়ানরা।

পার্থে এদিন আগে ব্যাটিং করা ভারতের কেবল তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে। এরমধ্যে দলীয় সর্বোচ্চ ৬৮ রান আসে সূর্যের ব্যাট থেকে। ৪০ বলে ৬টি চার ও ৩টি ছয়ে এই রান করেন সূর্য। ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক রোহিতের ব্যাট থেকে, সংখ্যাটা মাত্র ১৫ রান। এছাড়া কোহলি করেন ১২ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দুই ওভারের মধ্যে ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। আর্শদীপের দুর্দান্তে সুইংয়ে পরাস্ত হন দুই ইনফর্ম ব্যাটসম্যান কুইন্টন ডি কক (১ রান) এবং রাইলি রুশো (শূন্য রান)। অফফর্মের পিকে থাকা বাভুমাও ১০ রানের বেশি করতে পারেননি।

চতুর্থ উইকেট জুটিতে মার্করাম এবং মিলার ৭৬ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন। মার্করাম ফিফটি হাঁকিয়ে ৫২ রান করে ফিরলে ভাঙে জুটিটি। সঙ্গী ফিরলেও মিলার আরেক প্রান্তে ঠান্ডা মাথায় খেলে ফিফটি হাঁকিয়ে ৪৬ বলে ৪টি চার ও ৩ ছয়ে ৫৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১