সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণ, কলেজশিক্ষক গ্রেপ্তার

এক্সক্লুসিভ ডেস্ক : 

বগুড়ায় এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ভিডিও ধারণ এবং অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় জিন্নাতুল ইসলাম প্রামাণিক (৫৩) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী থানায় ধর্ষণের অভিযোগ দেন।

গ্রেপ্তার জিন্নাতুল ইসলাম প্রামাণিক সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

এজাহার সূত্রে জানা যায়, হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রী প্রায় চার বছর আগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক জিন্নাতুল ইসলাম প্রামাণিকের কাছে প্রাইভেট পড়া শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে রাখেন ওই শিক্ষক।

এরপর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে বেশ কয়েকবার তাকে ধর্ষণ করেন। সর্বশেষ গত ১০ অক্টোবর দুপুরে রানার্স সিটি হাউজিংয়ের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। জিন্নাতুল ইসলাম ওই ছাত্রীকে গত ৩১ অক্টোবর বিকেলে শহরের জলেশ্বরীতলার একটি হোটেলে ডেকে নেন। সেখানে অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের দাবি করলে শিক্ষক তাকে সন্তান নষ্ট করতে হুমকি দেন ও মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জেবুন্নেছা জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া আসামি সহযোগী অধ্যাপক জিন্নাতুল ইসলাম প্রামাণিককে আদালতে পাঠানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০