রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চন্দ্রগঞ্জে সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আকাশবার্তা ডেস্ক  :

সুজন-সুশাসনের জন্য নাগরিক এর চন্দ্রগঞ্জ থানা কমিটির উদ্যোগে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় চন্দ্রগঞ্জস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সুজন’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি সাংবাদিক মো. আলী হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ।

সুজন, চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক বাবু সমীর কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা জাতীয়পর্টির সিনিয়র সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, শাহী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান চিশতি, এসএমকে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন কাজল, সুজনের কার্যনির্বাহী সদস্য ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম মজুমদার, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সুজনের চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম বিত্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয়টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, সুজন-চন্দ্রগঞ্জ কমিটির তথ্য অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন, সুজনের সাংগঠনিক সম্পাদক এসআর রানা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, জাতীয়পার্টির চন্দ্রগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন মানিক।

এসময় সমাজের গুণিজন, বিশিষ্টজনসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ সুজন এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০