সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন

বিনোদন ডেস্ক :

তোমার হাত পাখার বাতাসে খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন। রোববার (১৩ নভেম্বর) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

তার মেয়ে অথৈ বলেছিলেন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাকে বারডেম হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন।

প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট।

দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31