বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চরশাহীর তালতলা থেকে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে খেলার আসর থেকে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহীর ইউপির তালতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার ভবভদ্রী গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র ইমন ওরফে সুমন (২৬), একই গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র মো. নিজাম (৪০), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মৃত মান্নান ভূঁইয়ার পুত্র মো. হান্নান ভূঁইয়া (৫৫), বেগমগঞ্জ উপজেলার বারই চতইল গ্রামের মোক্তার হোসেনের পুত্র মো. শাহআলম (৩৭), চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব জাফরপুর গ্রামের মৃত আব্দুর রবের পুত্র আবু তাহের (৪১), একই গ্রামের নজির আহম্মদের পুত্র মো. খোকন (৩৫) ও ফরিদগঞ্জ উপজেলার বাসরা গ্রামের ওলি উল্যার পুত্র রাকিবুল হাসান (৩০)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. মহসীন, এএসআই গোলাম খালেকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এই ৭ জুয়ারিকে আটক করেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১