মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বুধবার শুরু হচ্ছে স্কুলে ভর্তির আবেদন

শিক্ষা ডেস্ক : 

দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে আগামী বছরের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। আগামী ৬ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আগামী ১০ ডিসেম্বর সরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। ১৩ ডিসেম্বর বেসরকারি স্কুলগুলোর ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।

সোমবার (১৪ নভেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীর বয়স ন্যূনতম বয়স ছয় বছরের বেশি হতে হবে। প্রথম শ্রেণিতে ছয় বছরের বেশি ধরে অন্যান্য শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারিত হবে। যেমন ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীর বয়স প্রথম শ্রেণির বয়স হিসেবে আনতে হবে। তবে শিক্ষার্থীর বয়সের উর্দ্ধসীমা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করবে বলেও নীতিমালায় জানানো হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর ভর্তির সর্বোচ্চ বয়স নির্ধারণ করবে।

সরকারি স্কুলে ১৭০ টাকা ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানো হচ্ছে না। রাজধানীর এমপিওভুক্ত স্কুলে এবারের ভর্তি ফি পাঁচ হাজার টাকা, নন-এমপিওতে সর্বোচ্চ আট হাজার এবং ইংরেজি মাধ্যমের স্কুলে ১০ হাজার টাকা নেয়া যাবে। অন্যান্য মেট্রোপলিটন শহরে তিন হাজার টাকার বেশি নেয়া যাবে না।

ভর্তির আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপের পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। সেখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না। অন্যদিকে বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি ও সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে।

আবেদনের সময় আবেদনকারীরা প্রতিষ্ঠান নির্বাচনের সময় মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলা সদরের সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০