সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘জাপানের রাষ্ট্রদূতকে ডেকেছিলাম, মিডিয়ায় বক্তব্য দিতে চাই না’

আকাশবার্তা ডেস্ক : 

বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করায় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

ফেসবুকে প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে নিযুক্ত জাপানের এম্বাসেডরকে ডেকেছিলাম। তাকে যা যা বলা দরকার আমরা বলেছি। সবকিছু  বিস্তারিত গণমাধ্যমে বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করিনা। তাই এ বিষয়ে গণমাধ্যমে আমরা আর কোন বক্তব্য দিতে চাইনা।

শাহরিয়ার আলম আরও বলেন, বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর হবে আসন্ন প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্যে দিয়ে এই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। এই সফর বাংলাদেশের এবং জাপানের সাধারণ মানুষের উপকারে আসবে বলে আশাকরি। পোস্টের শেষ অংশে ভিয়েনা কনভেনশনের ঊদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, আপনারা যদি কেউ ভুলে যান: ১৯৬১ সনের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের আর্টিকেল ৪১ এর অনুচ্ছেদ ১ কূটনীতিকদের স্বাগতিক দেশের আইন ও বিধির প্রতি সম্মান প্রদর্শনের কথা স্মরণ করিয়ে দেয় এবং জাতির অভ্যন্তরীন বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখে।

উল্লেখ্য, গত সোমবার রাজধানীতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘গত (জাতীয় সংসদ) নির্বাচনে আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছিল বলে আমি শুনেছি। অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।’ বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও জার্মানির গবেষণা প্রতিষ্ঠান ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং, বাংলাদেশ (এফইএস, বাংলাদেশ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে ২০১৮ সালের নির্বাচন নিয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইতো নাওকি এসব কথা বলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930