সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

আকাশবার্তা ডেস্ক : 

পাঁচ দিনের ব্যবধানে ফের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শুক্রবার (১৮ নভেম্বর) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা কিনতে লাগবে ৮৪ হাজার ২১৪ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট ৮০ হাজার ৩৬৪ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির সোনার দাম ৫৬ হাজার ৬৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। শুক্রবার (১৮ নভেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।

এর আগে, গত ১২ নভেম্বর ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা নির্ধারণ করে বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪৭৬ এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৫৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930