শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

আড়াল থেকে যুদ্ধ বিপজ্জনক : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এটা সবাই জানে যে, সন্ত্রাসবাদী সংগঠনগুলো বিভিন্ন সূত্র থেকে অর্থ সাহায্য পায়। তেমনই একটি সূত্র হল রাষ্ট্রের মদদ।

নিজেদের বৈদেশিক নীতি হিসেবে কয়েকটি দেশ সন্ত্রাসবাদে মদদ জোগায়।
শুক্রবার (১৮ নভেম্বর) নয়াদিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনে এসব কথা বলেন মোদি।

মোদি বলেন, ওই দেশগুলো জঙ্গিদের রাজনৈতিক, মতাদর্শগত এবং আর্থিক সহায়তা দেয়। আন্তর্জাতিক সংগঠনগুলো যেন এটা না ভাবে যে, যুদ্ধ হচ্ছে না বলেই শান্তি বিরাজ করবে। আড়াল থেকে যুদ্ধ করা বা প্রক্সি ওয়ার অত্যন্ত বিপজ্জনক ও হিংসাত্মক।

মোদি পরিষ্কার জানিয়ে দিলেন, যে দেশগুলো সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, সেই দেশগুলোকে কঠিন মূল্য দিতে হবে। তিনি বলেন, যে দেশগুলো নিজেদের বৈদেশিক নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদের প্রতি রাজনৈতিক, মতাদর্শগত এবং আর্থিক সহায়তা দেয়, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

একবারও পাকিস্তানের নাম উচ্চারণ করেননি মোদি। তবে পাকিস্তান যে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন।

মোদি বলেন, মূল থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে আরও কার্যকরী প্রতিক্রিয়ার প্রয়োজন আছে। কখন সন্ত্রাসবাদী আক্রমণ চালানো হবে এবং তারপর পদক্ষেপ নেব, সেই মনোভাবে এগিয়ে গেলে হবে না। আগে থেকেই সন্ত্রাসবাদীদের লক্ষ্য করতে হবে। জঙ্গিদের সহযোগী নেটওয়ার্ক ভেঙে দিতে হবে আমাদের। ওদের অর্থ সহায়তার রাস্তা বন্ধ করে দিতে হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮