সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এসএসসি ফলাফল : লক্ষ্মীপুরে পাসের হার ৯১.৯৫%, জিপিএ-৫ পেয়েছে ১২৩৬ শিক্ষার্থী

শিক্ষা ডেস্ক :

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে জেলায় এবার গড় পাসের হার ৯১.৯৫ শতাংশ। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১২৩৬ জন শিক্ষার্থী। শতভাগ পাস বিদ্যালয়ের সংখ্যা ১৯টি। তবে যে ৩টি বিদ্যালয় জেলায় সবচেয়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত, এবার তারা শতভাগ পাসের তালিকায় নেই।

সোমবার (২৮ নভেম্বর) কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল চিত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্রে জানা যায়, এবার লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ৪৮৫ জন। পাস করে ১৫ হাজার ১৫৮ জন পরীক্ষার্থী। পাসের হার ৯১.৯৫ শতাংশ। এর মধ্যে ১৯টি বিদ্যালয়ে শতভাগ পাসের হার দেখা যায়।

এবার জেলায় সবচেয়ে নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় শতভাগ পাসের তালিকায় তাদের অবস্থান ধরে রাখতে পারেনি। তবুও এই বিদ্যালয় ৩টিতে পরীক্ষার্থীর সংখ্যা, গড় পাসের হার, প্রাপ্ত জিপিএ-৫ এর সংখ্যা অনুপাতে এবারো যথাক্রমে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রথম, লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় দ্বিতীয় ও লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় তৃতীয়স্থানে রয়েছে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩৩৯ জন, একজন ফেল, জিপিএ-৫ পেয়েছে ৯৯ জন, এ গ্রেড পেয়েছে ১৬৫ জন, পাসের হার ৯৯.৭১ শতাংশ, লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৪৬ জন, ফেল করে ২ জন, জিপিএ-৫ সংখ্যা ১১১ জন, এ গ্রেড ১০৭ জন, পাসের হার ৯৯.১৯ এবং লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২১৩ জন, ফেল করে ৩ জন, জিপিএ-৫ সংখ্যা ৫৮ জন, এ গ্রেড ৯৯ জন, পাসের হার ৯৮.৫৯ শতাংশ।

এছাড়া রায়পুর মার্চ্চেন্ট একাডেমীতে শতভাগ পাসসহ ৫১ জন জিপিএ-৫ ও কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে ৯৪ জন জিপিএ-৫সহ ফলাফল অনুযায়ী জেলায় ভালো অবস্থান ধরে রাখতে পেরেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০