বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

স্কুলছাত্রীর ৫০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, ৩ জনকে খুঁজছে পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রীর গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই ছাত্রীর মা বাদী হয়ে রাসেল মিয়া (২১) নামের এক বখাটে ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে ওই বখাটে ও তার দুই সহযোগী পলাতক রয়েছেন। পুলিশ তাদের খুঁজছে।

মামলা সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী উপজেলার একটি স্কুলে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। এক বছর ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন হাসখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রাসেল মিয়া। মেয়েটি প্রেমে সাড়া না দিলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রাসেল।

প্রায় এক মাস আগে মেয়েটি নিজ বাড়িতে গোসলের সময় রাসেল মিয়া কৌশলে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে বড়চাপড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জিয়াম সরদার (২০) ও সাবু মণ্ডলের ছেলে সজিব মণ্ডলের (১৯) সহযোগিতায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন রাসেল। পরে তা ভাইরাল হয়।

১৪ নভেম্বর রাতে ওই স্কুলছাত্রী বিষয়টি জানতে পেরে তার মাকে জানায়। এ ঘটনায় শুক্রবার (২৫ নভেম্বর) মেয়েটির মা বাদী হয়ে রাসেল ও তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে সত্যতার প্রমাণ পেয়ে রোববার (২৭ নভেম্বর) রাতে থানায় মামলা রেকর্ড করেছে।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ও ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, স্কুলছাত্রীর গোসলের ৫০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনার পর থেকে ওই বখাটে ও তার দুই সহযোগী পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১