শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে দুই মাদক কারবারির ১৪ বছরের কারাদণ্ড

আইন আদালত ডেস্ক : 

লক্ষ্মীপুরে ১৬ গেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারির ৭ বছর করে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। তাদেরকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকার মারফত উল্যার ছেলে এবং মাঈন উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

এজাহার সূত্র জানা যায়, ২০২১ সালের ৯ অক্টোবর রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামের কালিবাজার সড়কে মাদকদ্রব্য নিয়ে কামরুল ও মাঈন উদ্দিন অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের টিম ঘটনাস্থল থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক মাঈনের লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকার ভাড়া বাসা থেকে আরও ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

একই বছর ১৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন আদালতে কামরুল ও মাঈনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাদের দুজনকে কারাদণ্ড প্রদান করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮