সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি : ওবায়দুল কাদেরের

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নোয়াখালীতে পৌঁছে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

বেলা ১১টা ৪০ মিনিটে বিশেষ অতিথিদের নিয়ে মঞ্চে ওঠেন তিনি। দুপুর ১২টার দিকে সম্মেলনের পূর্বনির্ধারিত উদ্বোধক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন না আসায় ওবায়দুল কাদের সম্মেলনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে তিনি বলেন, স্লোগান যদি দিতে হয় তাহলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন। অনেক অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আজকের সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধ লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে চলেছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930