সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশে চলাচলে যুক্তরাজ্যের সতর্কতা জারি

আকাশবার্তা ডেস্ক : 

রাজধানীতে আগামী ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে বড় ধরনের সংঘাত ও সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিজ নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির দ্য ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ সতর্কতা জারি করে। পরে তা যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট গভডটইউকেতে প্রকাশিত হয়।

সতর্কবার্তায় বলা হয়, সন্ত্রাসীরা বাংলাদেশে হামলা চালাতে আপ্রাণ চেষ্টা করছে। বাংলাদেশের যেকোনো জায়গায় এ ধরনের হামলা হতে পারে। বাংলাদেশের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সম্প্রতি অনেকগুলো হামলা হয়েছে। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা এক ধরনের শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেটে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ অবস্থায় দেশটিতে যে কোনো ধরনের গণজমায়েতে আরও হামলা হওয়ার ঝুঁকি রয়েছে। ধর্মীয় বা রাজনৈতিক র‌্যালি, জণাকীর্ণ অঞ্চল, পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আছে এমন জায়গা এবং বিদেশিরা জড়ো হয় এমন স্থানে হামলার শঙ্কা বেশি। এ পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানকারী যুক্তরাজ্যের নাগরিকদের প্রতি অনুরোধ, আপনারা উল্লিখিত স্থানগুলো যতটা সম্ভব এড়িয়ে চলবেন। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করবেন।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় রাজনৈতিক (বিএনপির) সমাবেশ হওয়ার কথা রয়েছে। এদিন ঢাকা শহরে যান চলাচল, যোগযোগ ব্যবস্থা ও সাধারণ চলাফেরা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ১০ ডিসেম্বর ঢাকা শহরের সর্বত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সম্ভাবান রয়েছে। এসব কিছু মাথায় রেখে যুক্তরাজ্যের সব নাগরিককে ১০ ডিসেম্বর ঢাকায় চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো। বিশেষ করে বড় ধরনের জমায়েত ও রাজনৈতিক র‌্যালি এড়িয়ে চলার সুপারিশ করা হলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১