সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বুধবার বিএনপি কার্যালয়ে সংবাদকর্মীদের ব্রিফ করেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন আর রশীদ।

চাল-ডাল মজুদ, বিএনপির দুরভিসন্ধিমূলক চিন্তা

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপি সমাবেশের তিনদিন আগেই রাজধানী পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বসে পড়া ও পুলিশের ওপর ককটেল নিক্ষেপসহ চাল, ডাল ও পানি মজুদ করাকে দুরভিসন্ধিমূলক বলে আখ্যায়িত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন আর রশীদ।

বুধবার (৭ডিসেম্বর) রাতে বিএনপি কার্যালয়ের সামনে থেকে উদ্ধার করা ১৫টি বোমা নিষ্ক্রিয় করার সময় সাংবাদিকদের এসব তথ্য জানা তিনি।

ডিবি প্রধান বলেন, তাদের সমাবেশ অনুষ্ঠিত হতে এখনো তিনদিন বাকি। তবে এর মধ্যেই তারা পার্টি অফিসের সামনে বসে পড়লেন। পুলিশ যখন তাদের নিষেধ করলেন শুরু হলো ইট-পাটকেল ছোড়া ককটেল নিক্ষেপ করা। এ সময় আমাদের অনেক সদস্য আহত হলে আমরা বিএনপির পল্টন অফিসে প্রবেশ করি। এ সময় সেখানে গিয়ে অবিস্ফোরিত ককটেল ছাড়াও ২ লাখ টাকা, ১৬০ বস্তা চাল, লাখ-লাখ পানির বোতল ও রান্না করা খিচুরি দেখতে পাই। তিনি আরো বলেন, আমাদের কথা হলো যেখানে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য ১০ ডিসেম্বর তাদের অনুমতি দেয়া হলো সেখানে তারা ৩ দিন আগেই রাস্তায় বসে পড়লো কেন?

তারা সেখানে যাবেন না এটা নিয়েও দর কষাকষি হতে পারতো। তবে এর মধ্যেই তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করলেন। তাদের চাল, পানি ও খিচুড়ি নিয়ে বসে পড়াটাকে আমরা দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বলে মনে করছি। আসলে তারা পার্টি অফিসের সামনে বসে রাস্তাঘাট বন্ধ করাসহ দীর্ঘ মেয়াদে বিভিন্ন ধনের ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল। তবে পরিকল্পনা আমরা ধরতে পেরে অভিযানে নেমে ককটেল উদ্ধারসহ ৩০০ এর বেশি তাদের নেতা-কর্মীকে আটক করেছি। এর মধ্যেই অনেকেই আবার বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাদের জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাচাই শেষে মামলা হবে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১