-
- রাজনীতি, শীর্ষ খবর
- নয়াপল্টনে পুলিশের উপর হামলা : চন্দ্রগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল
- আপডেট : ডিসেম্বর, ৮, ২০২২, ১১:০২ অপরাহ্ণ
- 328 জন পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও ঢাকার পল্টনে পুলিশের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু করে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্তরে এসে সমাবেশ করে।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, সহ-সভাপতি শাহজাহান কামাল ও এম ছাবির আহম্মদ, আওয়ামী লীগ নেতা মুনছুর আহম্মদ ও মোশাররফ হোসেন পাটোয়ারী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- উত্তর জয়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ প্রভাষক, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, বর্তমান সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে আবারও সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা ঢাকা দখলের নামে পুলিশের উপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বক্তারা বলেন, যে কোনো মূল্যে রাজপথে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধ করা হবে।
এই বিভাগের আরও সংবাদ