সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে : ডিবি প্রধান

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

মধ্যরাতে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের এই দুই নেতাকে তাদের বাসা থেকে নিয়ে গেছেন।

শায়রুল কবির আরো জানান, ডিবি পুলিশ রাত তিনটার দিকে উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং একই সময় ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে আটক করে নিয়ে গেছে।

এ বিষয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার সকালে বলেন, তাদের দু’জনকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে নাকি আটক করা হয়েছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বুধবার রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের পর রাতে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান শেষে বিএনপির কার্যালয় থেকে ১৬০ বস্তা চাল, খিচুড়ি, রান্নার উপকরণ এবং অবিস্ফোরিত ১৫টি বোমা উদ্ধারের কথা জানানো হয়।

বিএনপির আলোচিত ১০ ডিসেম্বরের গণসমাবেশের এক দিন বাকি থাকতেই শীর্ষ দুই নেতাকে আটকের ঘটনা ঘটলো। যদিও এখন পর্যন্ত সমাবেশের স্থান নিয়ে চলছে আলোচনা।

এরই মাঝে গতরাতে সমাবেশস্থল নিয়ে পুলিশ ও বিএনপির তরফ থেকে নতুন প্রস্তাব এসেছে। এবার কমলাপুর স্টেডিয়ামে গণসমাবেশ করতে চায় বিএনপি। আর পুলিশ নতুন ভেন্যু হিসেবে প্রস্তাব দিয়েছে মিরপুরের সরকারি বাঙলা কলেজের মাঠ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930