শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিএনপি মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে মামলা

আইন আদালত ডেস্ক : 

লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে আপত্তিকর ভিডিও বার্তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

রবিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন এ মামলা দায়ের করেন। রিপন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

অভিযুক্ত নয়ন সদর উপজেলার চররমনী ইউনিয়নের ৭-৮-৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য । এজাহার সূত্র জানায়, ৯ ডিসেম্বর রাতে নয়ন ঢাকায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন।

সেই বক্তব্যের ভিডিও ‘আমির বাংলা’ নামে একটি ফেসবুক আইডিতে ছড়িয়ে দেওয়া হয়। এটি বাদী আহছানুল কবির রিপন ও সাক্ষীদের নজরে পড়ে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে নয়নের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা (২১/২০২২) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, ‘নয়ন প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নামে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা রিপন মামলা দায়ের করেন।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮