সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘বিশ্বে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ’

আকাশবার্তা ডেস্ক : 

২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। ২০৪১ সালের মধ্যে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে বাঙালি গড়ে তুলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ। বিশ্বসভায় মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। মহান আল্লাহ আমাদের সহায় হউন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে জাতীয় স্মৃতিসৌধের মন্তব্য বইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য লেখেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্মৃতিসৌধ এলাকার ত্যাগের আগে সেখানকার পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী মন্তব্য লেখেন।

মন্তব্য বইয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১ বছর পূর্ণ হলো। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’

‘আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি আমার মা বেগম ফজিলাতুন নেছাকে। আমার দুই মুক্তিযোদ্ধা ভাই শেখ কামাল ও শেখ জামালকে। দশ বছরের ছোট ভাই রাসেলকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একই সঙ্গে আরও যারা শাহাদাৎ বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি।’

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আল বদর ও রাজাকারদের হাতে লাঞ্ছিত লাখো মা-বোনদের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

কোনো আত্মদানই বৃথা যায় না উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আজকের বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথে থেকে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় চলমান। ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে।’

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘আজকের বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথে থেকে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় চলমান। ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930