সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সম্পাদক সহিদ পুনরায় নির্বাচিত

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের (দ্বি-বার্ষিক ২০২৩-২৪) নির্বাচন শুক্রবার (১৬ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ডা. আব্দুল কাদের বাহার।

নির্বাচনে আলী হোসেনকে (আমার সংবাদ) পুনরায় সভাপতি ও মো. সহিদুল ইসলামকে (এসএ টিভি) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি পদে মো. আবদুন নূর (স্বাধীন সংবাদ), সহ-সাধারণ সম্পাদক পদে সোহেল মাহমুদ মিলন (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক পদে সাহাদাত হোসেন দিপু (ভোরের ডাক), কোষাধ্যক্ষ পদে মো. আলাউদ্দিন (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক পদে ইমরান হোসেন (সকালের সময়), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মনির হোসাইন (দৈনিক জবাবদিহি), প্রচার সম্পাদক পদে মামুনুর রশিদ (উপকূল কন্ঠ), কার্যনির্বাহী সদস্য পদে অহিদ মিয়া (আজকের সমাবেশ) ও জাহিদুর রহিম (মা-মাটি মানুষ) নির্বাচিত হয়েছেন।

আগামী ১ জানুয়ারী থেকে নির্বাচিত নতুন পরিষদ তাদের দায়িত্বভার গ্রহণ করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930