বুধবার ৬ই মে, ২০২৬ ইং ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

বিশ্বকাপ ট্রফি দেশে নিতে পারেনি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : 

কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে আজন্ম লালিত স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। যে বিশ্বকাপ শিরোপার জন্য ৩৬টা বছর অপেক্ষা করে ছিলেন আর্জেন্টাইনবাসী। স্বপ্নের সেই ট্রফিটা এনে দিয়েছে মেসিরা। এখন প্রতীক্ষা মেসির হাতে বিশ্বকাপ নিয়ে রাজপথে বিজয় মিছিল করা।

সেই মঞ্চই প্রস্তুত হচ্ছে দেশটিতে। জাতীর বীরদের ফেরার অপেক্ষায় তারা। তবে ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট পরলেও বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবে না মেসিরা।

আর্জেন্টিনা একা নয়, ফিফার নিয়মানুযায়ী বিশ্বকাপ জেতার পরেও ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না কোনও দলই। জয়ী দলকে ব্রোঞ্জের একটি প্রতিমূর্তি দেওয়া হয়। সেটিই থাকে তাদের কাছে। আসল ট্রফি চলে যায় সুইজারল্যান্ডের জুরিখে। সেখানে ফিফার বিশ্ব ফুটবল মিউজিয়ামে রাখা হয় ট্রফিটি। বিশ্বকাপের সময় এলে সংশ্লিষ্ট দেশে ট্রফি নিয়ে যাওয়া হয়। বিশ্বকাপ শেষে আবার নিজের জায়গায় ফেরত যায় বিশ্বকাপ ট্রফি।

তবে আগে ফিফার নিয়ম ছিল কোনো দেশ তিন বার বিশ্বকাপ জিতলে তাদের আসল ট্রফিটি দিয়ে দেওয়া হবে। ১৯৭০ সালে তৃতীয় বার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আসল জুলে রিমে ট্রফি দেওয়া হয়েছিল পেলেদের। পরে ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর সেই ট্রফি চুরি হয়ে যায়। অনেক খোঁজার পরেও সেটা আর ফেরত পাওয়া যায়নি। ধারণা করা হয়, ট্রফির সোনা গলিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল সেটা। কারণ চুরি যাওয়ার কয়েকদিন পরে পাওয়া গিয়েছিল ট্রফির নিচের অংশটা যেটা কিনা সোনার নয়। সেই অংশটিও এখন রাখা আছে সুইজারল্যান্ডের ফুটবল মিউজিয়ামে। এই ঘটনার পর বিশ্বকাপে এসেছে নতুন ট্রফি।

এখনকার ট্রফিটা প্রথম দেওয়া হয়েছিল ১৯৭৪ সালে। কিন্তু ১৯৮৩ সালে ট্রফি হারিয়ে যাওয়ার ঘটনার পর থেকে কোনও দেশকেই আসল ট্রফি নিয়ে যেতে দেওয়া হয় না। তাই ৩৬ বছর পর ট্রফি জিতেও মেসিরা নিয়ে যাবেন ‘নকল’ ট্রফি। যেটি আসল ট্রফির মতো দেখতে হলেও আসল ব্রোঞ্জের তৈরি একটি প্রতিমূর্তি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১