সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দুর্ঘটনায় আহত ব্যক্তিকে বাঁচান : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ঘটনার সময় সাধারণ মানুষ দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে চিকিৎসাধীন করার বদলে চালককে মারতে যান। আর এই ভয়েই চালক দ্রুত গাড়ি চালিয়ে যান। অনেক সময় গণপিটুনিতে চালক মারাই যান। কেউ ইচ্ছা করে ধাক্কা দেন না। তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।

আজ বুধবার (২১ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মহাসড়ক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে টাঙ্গাইল ও খুলনা জেলার সঙ্গে সংযুক্ত ছিলো গণভবন। বাকি জেলাগুলো প্রোজেক্টরের মাধ্যমে যুক্ত ছিলো।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা। প্রতিটি মানুষকে আমরা দক্ষ করে তুলবো। ডেল্টা প্ল্যান কার্যক্রম চলমান থাকবে। যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, ‘জয় বাংলা’ স্লোগানে বিশ্বাস করে না তারা এদেশের উন্নতি চান না।

বিরোধী রাজনীতিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের শুনতে হয়, আওয়ামী লীগ সরকার এই দেশটা ধ্বংস করে দিয়েছে। আমি জানি না, এ কথা দেশের মানুষ বিশ্বাস করবে কিনা সেটাই আমার প্রশ্ন।

শেখ হাসিনা আরও বলেন, যারা বলেন আওয়ামী লীগ কিছুই করেনি, তাদেরকে আমরা বলি, ১০০ মহাসড়ক একই ‍দিনে উদ্বোধন, এর আগে কেউ করতে পেরেছে? একমাত্র আওয়ামী লীগই করতে পেরেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930