সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বড়দিনে নিরাপত্তা হুমকি নেই : আইজিপি

আকাশবার্তা ডেস্ক : 

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, বড়দিন উপলক্ষে হুমকির কোনো তথ্য নেই আমাদের কাছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইল চার্চে বড়দিন (ক্রিসমাস ডে) উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

আইজিপি বলেন, আজ থেকে বড় দিনের উৎসব শুরু হয়েছে। সারা দেশে সাদা পোশাকে ও ইউনিফর্মে নিরাপত্তা দিচ্ছে পুলিশ।

দেশবাসীকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব আজ থেকে শুরু হয়েছে। এই উৎসব উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে নিয়জিত রয়েছেন। সারাদেশে বড় দিনের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি ভেন্যু ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্য বলতে চাই আপনারা উৎসব মুখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা জানি এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশে একসঙ্গে বসবাস করি। মুসলমান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান যেভাবে উৎসবমুখর পরিবেশে হয়ে থাকে, তেমনিভাবে খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের অনুষ্ঠানও পালন হয়ে থাকে। তাদের উৎসবেও যেকোনো সহযোগিতা নিয়ে আমরা পাশে দাঁড়াব।

বড়দিন উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি আছে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। আপনারা জানেন হলি আর্টিজান ঘটনার পরে দেশে উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা নেই।

দুই জঙ্গি পলাতক আছে এ কারণে আপনারা কোন শঙ্কায় আছেন কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কিছুদিন আগে দুই জঙ্গি পালিয়েছে। তারা কেন পালিয়েছে সেটা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে বিষয়টি জানা যাবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে এমন কোন সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। যেখানে, যে অবস্থায়, যে পরিস্থিতিতে, যেমন ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটাই নিচ্ছি।

দুই জঙ্গির পলায়ন, নতুন জঙ্গির উত্থান ও রাজনৈতিক উত্তাপ এটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা হিসেবে দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে আছে। একটা ঘটনা ঘটেছে (দুই জঙ্গি পালানো) সে জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেটা নিচ্ছি। এটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১