সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রথম দিন মেট্রোরেলে যাত্রী ৩ হাজার ৭৫৬ জন

আকাশবার্তা ডেস্ক : 

সাধারণ যাত্রী নিয়ে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হওয়ার প্রথম দিনে ৩ হাজার ৭৫৬ জন যাত্রী এতে ভ্রমণ করেছেন। এতে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকার টিকিট বিক্রি হয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মেট্রোরেল চলেছে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

সকাল ৮টা থেকে ট্রেন চলার কথা থাকলেও ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। এই যাত্রীদের কেউ কেউ ছিলেন অফিসগামী আর কেউ কেউ ছিলেন কেবলই সৌখিন যাত্রী। অনেকে এসেছিলেন পরিবারসহ। অনেকেরই লক্ষ্য ছিল শুধু মেট্রোরেলে চড়া এবং এর ভেতরটা ঘুরে দেখা।

সকাল থেকে যাত্রীদের অভিযোগ ছিল স্টেশনে প্রবেশে ধীরগতিতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছে, শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের পুরো ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত করাতে কিছুটা ধীরে কাজ করা হয়েছে।

তবে ছাড়তে দেরি হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পর আর চলেনি মেট্রোরেল। ফলে আজকের মতো মেট্রোরেলে চড়ার ইচ্ছা অপূর্ণ রেখে স্টেশন ছাড়তে হয় হাজারো মানুষকে। এদের বেশিরভাগই বলেছেন, কাল আবার আসবেন স্বপ্নের মেট্রোরেলে চড়তে।

গত বুধবার (২৮ ডিসেম্বর) দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930