মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে স্বর্ণ দোকানে রহস্যজনক চুরি

২২ ভরি অলংকার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা চুরির অভিযোগ

 নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত যে কোনো সময় এই চুরির ঘটনা সংগঠিত হয়েছে বলে অভিযোগ করেন, অনিক শিল্পালয় নামীয় স্বর্ণ দোকানের মালিক পলাশ চন্দ্র কুরী। তিনি বলেন, শনিবার সকাল ১০টায় দোকানের সার্টার খুলে দেখি সবকিছু এলোমেলো। এসময় তিনি আরো বলেন, তার দোকান থেকে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণ চুরি হয়েছে।

এ দিকে শনিবার দুপুরে স্বর্ণ দোকানে চুরির ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা ও চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বাবু সমীর কর্মকার বলেন, আমাদের সমিতির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি শুক্রবার দোকান বন্ধ থাকে। অনিক জুয়েলার্সের মালিক পলাশ চন্দ্র কুরীর বাড়িতে বৃহস্পতিবার রাতে ধর্মীয় একটি অনুষ্ঠান ছিল। শনিবার সকালে এসে দেখেন, দোকানের পেছনে দরজা ভাঙ্গা, দোকানের ভেতরের মালামাল সবকিছু এলোমেলো পড়ে আছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে। চুরির ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১