সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আ.লীগ তিনটি, ওয়ার্কার্স ও জাসদ একটি আসনে প্রার্থী দেবে

আকাশবার্তা ডেস্ক : 

ছয় আসনে উপনির্বাচনের তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। আর দুটিতে প্রার্থী দেবে ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টি ও জাসদ। বাকি একটি আসন উন্মুক্ত থাকবে।

রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে- রাগেবুল আহসান রিপু (বগুড়া ৬), জিয়াউর রহমান (চাঁপাইনবাবগঞ্জ ২), আব্দুল ওদুদ  (চাঁপাইনবাবগঞ্জ ৩)

ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী দেবে। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।

এরআগে, রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর গণভবনে মনোনয়ন বোর্ড সভা হয়। সভায় সভাপতিত্ব করেন, আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধামন্ত্রী শেখ হাসিনা।

এতে সংসদীয় বোর্ডের সদস্য ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, রাশিদুল আলম, দীপু মনি ও আব্দুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930