বুধবার ১১ই মার্চ, ২০২৬ ইং ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৬৫ টাকা কমেছে ১২ কেজি এলপিজির দাম

অর্থ বাণিজ্য ডেস্ক : 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য এক হাজার ২৯৭ টাকা থেকে ৬৫ টাকা কমিয়ে এক হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকেই এ দাম কার্যকর হবে।

সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেছেন।

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে এক হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

আগস্টের শুরুতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৩৫ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১