সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সৌদিতে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নাজিম ভুঁইয়া, সৌদিঅারব :
সৌদি আরবে  চলতি বছর হজ করতে এসে মক্কা ও মদিনায় আরও ৩ বাংলাদেশি মারা গেছেন। নিহতরা  হলেন, চট্টগামের মো. জাকের হোসেন (৫৯), টাঙ্গাইলের মো. আবদুর রাজ্জাক (৬২) ও লালমনিরহাটের মো. আবুল কাশেম ব্যাপারী (৬৫)।
সৌদিঅারবের মক্কায় হাজিদের সেবায় কর্মরত হজ কনসাল  মাকসুদুর রহমান ও মদিনা হজ মিশনে কর্মরত কাউন্সিলর মো. জহির উদ্দিন এ তথ্য জানিয়ে বলেন, “এ নিয়ে চলতি বছর সৌদিতে হজ করতে যাওয়া  মোট বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো  ১৯ জনে।
এদিকে সৌদি স্থানীয় সময় রোববার সকালে মদিনা আল মুনাওয়ারায় অসুস্থ হয়ে কিং ফাহাদ হাসপাতালে ভর্তি মো. জাকের হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি চট্টগ্রাম জেলার চকবাজার ইউনিয়নের ১৭ নাম্বার ওয়ার্ডে, পিতার নাম সুলতান আহমেদ। তার পাসপোর্ট নম্বর বিজে ০৫৬১৬৯৭ ও পিলগ্রিম আইডি ০২৩৯০৪৫।
স্থানীয় সময় শনিবার সকালে মক্কা আল মুকাররমায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মো. আবদুর রাজ্জাক। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডে। তার পাসপোর্ট নাম্বর বিএন ০৮১২৮৮১ ও পিলগ্রিম আইডি ০২৩৯০৪৫।
স্থানীয় সময় শুক্রবার রাতে মদিনা আল মুনাওয়ারায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মো. আবুল কাশেম ব্যাপারী। তার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রামে, পিতা নমধার আলী। তার পাসপোর্ট নাম্বর বিই ০৪১৪২৯৮ ও পিলগ্রিম আইডি ০৫৬২১২৭।
মক্কা বাংলাদেশ হজ মিশনেরর সর্বশেষ তথ্যমতে ২০ অগাস্ট রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ থেকে অাসা  বাংলাদেশি মোট হজযাত্রী ৮৮ হাজার ৩৩১ জন সৌদিঅারব পৌঁছেছেন।। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৩৭০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৮৪ হাজার ৯৬১ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31