সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গাইবান্ধা উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম হয়নি : সিইসি

আকাশবার্তা ডেস্ক : 

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে এবার কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৩৫ শতাংশ ভোট পড়েছে। শৈতপ্রবাহের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তবে নির্বাচনে কোনো অনিয়ম হয়নি।

সিসি টিভি প্রসঙ্গে তিনি বলেন, এর ব্যবহার নতুন। সিসিটিভির জন্য কার্যকর পর্যবেক্ষণ করা সম্ভব। এর ফলেই সুষ্ঠু ভোট হচ্ছে।

আগের নির্বাচনে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান সিইসি। তিনি বলেন, আগের বারের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ে হবে ২ থেকে ৩ মাস সময়ের মধ্যে।

এর আগে, সকাল সাড়ে ৮টায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গতবারের মতো এবারও ভোটকেন্দ্র পর্যবেক্ষণে সিসি ক্যামেরা বসানো হয়েছিল।

উল্লেখ্য, গাইবান্ধার এ আসনে ৩২টি চরাঞ্চল রয়েছে। এসব প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ভোট কেন্দ্রে দুটি আর প্রতিটি ভোট কক্ষে একটি করে সিসি ক্যামেরায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়

ইসির আইডিইএ প্রকল্পের ডিপিডি (কমিউনিকেশনস) স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আলম বলেন, নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি সাংবাদিকদের জানান, মোট ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930