সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভিপি নুরের গ্রেফতার দাবি ইউনাইটেড ইসলামী পার্টির

আকাশবার্তা ডেস্ক : 

ইসরাইলী এজেন্টের সাথে বিদেশের মাটিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের গ্রেফতার দাবি করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির নেতৃবৃন্দ।

শনিবার (৭ জানুয়ারি) পার্টির উপ দপ্তর সম্পাদক মো. আবু শাহাদাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েকদিনের পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও মুসলিম জাহানের শত্রু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি আল সাফাদির সাথে দুবাইয়ে ভিপি নুরের ছবির ফলে দেশব্যাপী প্রতিবাদের ঝড় বইছে। তাকে গ্রেফতারের দাবি উঠেছে। কয়েক বছর আগে এই এজেন্টের সাথে বৈঠকের কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীকেও গ্রেফতার করা হয়েছিল।

ছবি: ভোরের কাগজ

ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন, মহাসচিব শায়খুল হাদীস মাও. মুফতি শাহাদাত হোসাইন, প্রেসিডিয়াম সদস্যবর্গ ও শীর্ষ নেতারা তাদের বিবৃতিতে বলেন, আমরা ইসলামের শত্রুর সাথে দেশদ্রোহী ষড়যন্ত্রকারী নুরুল হক নুরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানাই।

উল্লেখ্য, গত সপ্তাহ জুড়ে নুরুল হক নুরের মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যাওয়ার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে সেসব দেশে চাঁদা তোলার অভিযোগ ওঠার পর তিনি তা স্বীকার করে ফেসবুকে পোস্ট দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১