রবিবার ১২ই জুলাই, ২০২৬ ইং ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মক্কায় হোটেলে আগুন : ৬০০ হজ যাত্রীকে উদ্ধার

নাজিম ভূঁইয়া, সৌদিঅারব :
সৌদি আরবের মক্কায় একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনার পর পরই সেটি খালি করে ফেলা হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সোমবার মক্কার আজিজিয়া জেলার একটি আবাসিক হোটেলে আগুন লাগে বলে সৌদি অ্যারাবিয়ান সিভিল ডিফেন্স সার্ভিস জানায়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, হোটেলের নবমতলার এয়ারকন্ডিশনার থেকে এ আগুনের সূত্রপাত হয়।
এবিষয়ে সিভিল ডিফেন্সের মুখপাত্রা নায়েফ আল-শরীফ সংবাদমাধ্যমকে বলেন, এ সময় হোটেলে ছয়শ ব্যক্তি অবস্থান করছিলেন। এদের অধিকংশই তুরস্ক এবং ইয়েমেন থেকে আসা। পরে তারা সবাই হোটেলে ফিরে আসেন।
মক্কার পশ্চিম অংশে প্রতিবছর হজ অনুষ্ঠিত হয়।
মক্কার বেসামরিক প্রতিরক্ষা মহা-অধিদফতরের মুখপাত্র মেজর জেনারেল নায়েফ আল-শরিফ বলেন, ১৫ তলা বিশিষ্ট হোটেলটির অষ্টম তলার একটি কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। ওই হোটেলটিতে ইয়েমেন এবং তুরস্কের অন্তত ৬০০ হজযাত্রী ছিলেন।
বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেন, হোটেলের সব অতিথিকে উদ্ধার করা হয়েছে। কোনো ধরনের হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অগ্নিকাণ্ডের এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান শরিফ। সৌদি এই কর্মকর্তা বলেন, হজযাত্রীদের হোটেলটিতে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলিম মক্কায় সমবেত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার জেদ্দার ছয়টি ভবনে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তিনটি ভবন পুরোপুরি ধসে যায়। অগ্নিকাণ্ডের শিকার ভবন থেকে ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১