রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সন্ধান মিলল দুই মাথাওয়ালা বিরল কচ্ছপের

এক্সক্লুসিভ ডেস্ক :

সম্প্রতি ফ্লোরিডায় পাওয়া গেছে বিরল দুই মাথাওয়ালা কচ্ছপ। গত সপ্তাহে কচ্ছপটি আবিষ্কার করেছে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার মেরিন টার্টল রিসার্চ গ্রুপ।

দুই মাথাওয়ালা কচ্ছপটি প্রকৃতির বিরল খেয়ালের শিকার। জন্মগতভাবেই এটি অস্বাভাবিকতা নিয়ে এসেছে।

তবে গবেষকরা বলেন, অন্যান্য কচ্ছপের মতোই স্বাভাবিকভাবে এ বিরল প্রজাতির কচ্ছপ পানিতে চলাফেরা করছিল। তারা এটি ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টির প্যাট্রিক এয়ারফোর্স বেসের দক্ষিণ দিক থেকে উদ্ধার করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির বায়োলজিস্ট কেট ম্যানসফিল্ড বলেন, আমরা এ আবিষ্কারে এমন দৃশ্য দেখেছি যা মোটেই স্বাভাবিক নয়। এটি দুর্লভ তবে একেবারে যে হয় না, তা নয়। এ কচ্ছপটি অত্যন্ত চপল এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ধরনের কচ্ছপ যে প্রকৃতিতে অস্বাভাবিক, তা স্বীকার করেছেন ম্যানসফিল্ড। তিনি বলেন, আমরা প্রায়ই জন্মগত অস্বাভাবিকতার শিকার বহু প্রাণী দেখি।

এটিও তাদের একটি। তবে আমরা তাদের ছেড়ে দেই। এটি খুবই বিরল হলেও কিছু কিছু সন্ধান পাওয়ার কথা শোনা যায়। প্রতি বছরই আমরা অস্বাভাবিক প্রাণীর সন্ধান পাই।
সূত্র : ফক্স নিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০