সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের  তফসিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে সন্ধ্যা ৭টায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী মো. মোস্তাফা কাজল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাচন কমিশনার বাবু শান্তি রঞ্জন পাল ও মো. আলী হোসেন।

ঘোষিত তফসিলে আগামী ১৮ জানুয়ারী বেলা ১১টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২০ জানুয়ারী বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ, শুনানী ও নিষ্পত্তি, ২২ জানুয়ারী বিকাল ৩টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৩ জানুয়ারি দুপুর ১২টা-৪টা মনোনয়নপত্র বিলি, ২৪ জানুয়ারী দুপুর ১২টা- ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ২৫ জানুয়ারী দুপুর ১২টা-৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, প্রতিক বরাদ্দ ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ২৭ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার বিকাল ৪টায়, ২৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ বিকেল ৪টায়, প্রার্থীদের পরিচিতি সভা ৪ ফ্রেব্রুয়ারী বিকেল ৩টায় এবং  ১১ ফ্রেব্রুয়ারি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930