রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ : নিহত ৬

আকাশবার্তা ডেস্ক : 

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে জানা গেছে, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের লাশ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানা এসআই সুরুজ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন নিহত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সেলিম মিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি ভোরে ঢাকাগামী একটি এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। লাশ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০