শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বিশ্ববাজারে আকরিক লোহার দাম আরও কমলো

অর্থ বাণিজ্য ডেস্ক : 

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম আরও কমেছে। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীনে শক্ত ধাতুটির চাহিদা হ্রাস পাওয়ায় এর দাম নিম্নমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বিজনেস রেকর্ডার।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর কমেছ ১ দশমিক ৩ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮৩৫ ইউয়ান বা ১২৩ ডলার ৮১ সেন্টে। আগের দিন (সোমবার) যার মূল্য ছিল ৮৩৯ ইউয়ান বা ১২৫ ডলার ৩৫ সেন্ট।

তবে এদিন সিঙ্গাপুর এক্সচেঞ্জে বেঞ্চমার্ক আগামী ফেব্রুয়ারির লৌহ আকরিকের দরপতন হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। টনপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১১৯ ডলার ৮৫ সেন্টে। আগের দিন (সোমবার) যার মূল্য ছিল ১২০ ডলার ৪০ সেন্ট।

এই দিনই অর্থনীতির তথ্য প্রকাশ করে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো। এতে দেখা যায়, কোভিড-১৯ নীতি শিথিল করার পরও চতুর্থ প্রান্তিকেও দেশটির প্রবৃদ্ধি ধাক্কা খেয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে আগের তিন প্রান্তিকেও তা শ্লথ ছিল।

গত ডিসেম্বরে চীনে ইস্পাত উৎপাদন হয়েছে ৭৭ দশমিক ৮৯ মিলিয়ন টন। ২০২২ সালে মাসিক ভিত্তিতে যা ৪ দশমিক ৫ শতাংশ বেশি। তবে বার্ষিক হিসাবে ৯ দশমিক ৮ শতাংশ কম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০