সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিজয় নিশ্চিত, কোনো সন্দেহ নেই : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রায় এক বছর দীর্ঘ যুদ্ধে একাধিক সামরিক ব্যর্থতার পরও ইউক্রেনে রাশিয়া যে জয়ী হবে তা নিয়ে তার কোনও সন্দেহ নাই।

বুধবার (১৮ জানুয়ারি) সেন্ট পিটার্সবার্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণকারী এক প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুতিন বলেন, সামগ্রিক সামরিক সরঞ্জামের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যদিও ইউক্রেনে অভিযানের কারণে এর চাহিদা বাড়ছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, শেষ ফলাফল ও অনিবার্য বিজয় অর্জনের ক্ষেত্রে বেশ কিছু জিনিস রয়েছে। এর মধ্যে অন্যতম হলো রাশিয়ান জনগণের ঐক্য-সংহতি, আমাদের যোদ্ধাদের সাহস-বীরত্ব এবং অবশ্যই সামরিক বাহিনীর কাজ। এ সময় কারখানার কর্মীদের কাজের কথাও উল্লেখ করেন তিনি।

পুতিন আরও বলেন, বিজয় নিশ্চিত। এতে আমার কোনো সন্দেহ নেই।

এদিকে ইউক্রেনের রাজধানীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও প্রথমে জানানো হয়েছিল নিহতের সংখ্যা ১৮।

জানা গেছে, কিয়েভের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তাছাড়া চিকিৎসার জন্য ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930