সোমবার ৯ই মার্চ, ২০২৬ ইং ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক : 

সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের এ কার্য-অধিবেশন হয়।

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে হবে। এজন্য যা যা করা প্রয়োজন তা করার জন্য ডিসিদের মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ডিসি এবং এসপিদের মধ্যে সমন্বয়হীনতার কোনো অভিযোগ নাই। এই মিটিংয়ে এ ধরনের কোনো অভিযোগ কেউ করেনি। ‘ডিসিরা পুলিশ প্রতিবেদন দেখতে চেয়েছেন’ এমন বক্তব্য সঠিক নয় বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আমরা বলেছি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্বও সেভাবে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের (ডিসি) ভূমিকাই মুখ্য হবে। সেজন্য আপনারা তৈরি থাকুন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন।

আসাদুজ্জামান খান বলেন, অবাধ নির্বাচনে ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের অভিজ্ঞতা রয়েছে। সেই আলোকে তারা একটি সুন্দর নির্বাচন উপহার দতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারবে। সেজন্য আপনারা তৈরি থাকুন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন।

নিরাপত্তা বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের দেশপ্রেম, অভিজ্ঞতা, দক্ষতা আছে। তারা এখন পরিপূর্ণ। কাজেই নির্বাচনের সময় যা প্রয়োজন, তাদের অভিজ্ঞতা ও তাদের দক্ষতা দিয়ে যে কোনো পরিস্থিতি তারা মোকাবিলা করতে পারবেন।’

‘বস্তুত সেই সময় তো আমাদের করণীয় কিছু থাকবে না। মন্ত্রণালয় শুধু রুটিন ওয়ার্ক করবো। মূল দায়িত্বে থাকবে ইলেকশন কমিশন। নিরাপত্তা বাহিনী তাদের কাছেই ন্যস্ত হবে’ যোগ করেন আসাদুজ্জামান খান কামাল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১