মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

স্কুলের টয়লেটে মাদক সেবন করায় ৩ ছাত্রী বহিষ্কার

আকাশবার্তা ডেস্ক :

বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুলের টয়লেটে মাদক সেবন করায় নবম শ্রেণির ৩ ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) উপজেলা সদরের সরকারি বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ মাদকাসক্ত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেন। তবে ওই তিন ছাত্রী অন্য বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাবেন। এ সময় তিন ছাত্রীর অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

জানা যায়, সম্প্রতি কয়েকজন ছাত্রীর কথাবার্তা ও চালচলনে অসংগতি দেখা দিলে শিক্ষক, শিক্ষিকারা অনুসন্ধান শুরু করেন। এক সময় তারা জানতে পারেন, ওই ছাত্রীরা বিদ্যালয়ের বাথরুমে গিয়ে সিগারেটের সাথে গাঁজা সেবন করে। এ ছাড়াও ওই ছাত্রীরা কোল্ড ড্রিঙ্কস এর সাথে কোন একটি সিগারেটের তামাক ভিজিয়ে নেশা করে বলেও অনুসন্ধানে জানা গেছে। এ ঘটনায় অভিভাবক মহলে চরম আতঙ্ক ও অসন্তোষ দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, বাড়িতে বসে এরা মাদকাসক্ত হয়নি। হয়েছে বিদ্যালয়ে গিয়ে। এই বিদ্যালয়ের শিক্ষকরা দায়িত্ব পালনের বিষয়ে যথেষ্ট উদাসীন। এখানে শৃংখলার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন অনেক অভিভাবক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০