সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আ.লীগ জাতীয় পরিষদের সদস্য এম আলাউদ্দিন মিয়ার সুস্থ্যতা কামনায় মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এম আলাউদ্দিন মিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারী) রাত ৮টায় স্থানীয় চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে বণিক কল্যাণ সমিতি এ দোয়ার আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম ছাবির আহম্মেদ, বণিক কল্যাণ সমিতির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ মো. আবদুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তাফা কাজল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সাবেক সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গৌতম মজুমদার ও বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইউনিয়ন পরিষদ সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. রেদোয়ান হোসেন। মোনাজাতে আলহাজ্ব এম আলাউদ্দিন মিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সদ্য প্রয়াত হোসেন আহাম্মদের জন্য দোয়া করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31