সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত বেড়ে ২৮

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দেড়শ জন ।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পেশোয়ার শহরের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে। এসময় মসজিদটিতে জোহরের নামাজ চলছিল।

বিষয়টি নিশ্চিত করে পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ জানান, ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছেন। আহতদের অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের অনেকে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশকয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মসজিদের ভেতরে এখনও পুলিশ, সেনাবাহিনী ও বোমা নিষ্ক্রীয়করণ দলের সদস্যরা কাজ করছেন। সূত্র: দ্য ডন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930