রবিবার ১২ই জুলাই, ২০২৬ ইং ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিনেমা দেখে গর্ভবতী ১৩ বছরের এক কিশোরী!

আন্তর্জাতিক ডেস্ক :

বিচারকের সামনে দাঁড়িয়ে এক ১৩ বছরের কিশোরী জানাল, ১০ মাস আগে তামিল সিনেমা ‘কলাবনী’ দেখে অনুপ্রাণিত হয়ে প্রেমিকার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় সে। মন্দিরে গিয়ে বিয়েও করে তারা। তার পর সে গর্ভবতী হয়ে পড়ে।

একটি সর্বভারতীয় হিন্দি গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ওই কিশোরীর সঙ্গে এক যুবকের প্রণয় সম্পর্ক গড়ে ওঠে বছর কয়েক আগে। যথেষ্ট পরিণতবয়স্ক না হওয়ায় মেয়েটির বাড়িতে তার ভালবাসা মেনে নেবে না এই ভয় তার ছিল। খবর এবেলার।

দিন কয়েক আগে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে সে পালিয়ে যায়। মেয়েটির পরিবারের লোকজন থানায় নিরুদ্দেশ ডায়েরি করেন। এর কিছু দিন পরেই মেয়েটিকে তার প্রেমিকের সঙ্গে উদ্ধার করে পুলিশ। ডাক্তারি পরীক্ষায় জানা যায়, কিশোরী গর্ভবতী।

এর পর ১ এপ্রিল মেয়েটিকে আদালতে পেশ করা হলে, সে এক আজব কথা জানায়। সে দাবি করে, একটি ফিল্ম দেখার প্রভাবেই সে গর্ভবতী হয়ে পড়েছে। এই শুনে আদালতে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। বিচারক কিশোরীকে তার এই বক্তব্যের ব্যাখ্যা করতে বললে গোটা বিষয়টি স্পষ্ট হয়।

কিশোরী জানায়, ২০১০ সালে রিলিজ হওয়া একটি তামিল ফিল্ম দেখেই সে তার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করে। এ সরকুনাম পরিচালিত ‘কলাবণী’ নামের সেই ফিল্মে এক কিশোর-কিশোরীর প্রণয় দেখানো হয়েছিল। আরিক্কি নামের ক্লাস টুয়েলভের এক ছাত্র তার স্কুলছাত্রী প্রেমিকা মহেশ্বরীকে নিয়ে পালিয়ে গিয়েছিল।

সেই ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল ছবির কাহিনি। চেন্নাই আদালতে দাঁড়িয়ে কিশোরী জানায়, সে আর তার প্রেমিক এক সঙ্গে ‘কলাবণী’ সিনেমাটি দেখেছিল। ফিল্মটি দেখেই বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করে তারা। সেই পালানোরই পরিণতি হল মেয়েটির গর্ভবতী হয়ে পড়া। কিশোরী তাই তার গর্ভাবস্থার জন্য ওই সিনেমাটিকেই দায়ী করতে চায়।

চেন্নাই আদালত কিশোরীর দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার পরিবর্তে রাজ্যের সেন্সর বোর্ডকে নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে, যে ফিল্ম দেখে কিশোর-কিশোরীরা বাড়ি থেকে পালানোর অনুপ্রেরণা পায়, সেই ফিল্ম ‘ইউ’ সার্টিফিকেট পায় কী করে! সেন্সর বোর্ড এর উত্তরে কী জানায়, তা-ই এখন দেখার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১